রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের কাছে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে একটি বাসে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।