গয়েশ্বর তিনদিনের রিমান্ডে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রিমান্ড শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ্জামানের আদালত। 
এর আগে বিকেল তিনটায় গয়েশ্বরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানান শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা হাফিজ উদ্দিন।
বুধবার রাজধানীর বকশীবাজার এলাকায় হামলা, গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধাদানসহ এমপি ছবি বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে হামলার মামলায় গয়েশ্বর রায়কে শুক্রবার সকালে গ্রেফতার করে ডিবি পুলিশ। শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছিল।