নাইজেরিয়ায় মার্কেটে বোমা হামলা

বাবা আমাকে বোকো হারামের কাছে তুলে দিয়েছে: আটক কিশোরী

 
 
 
 
 
টেক্সটাইল মার্কেট হামলায় জড়িত ১৩ বছর বয়সী এক কিশোরীকে আটক করেছে নাইজেরীয় পুলিশ। ওই কিশোরীকে বহনকারী গাড়ির চালকের কাছ থেকে খবর পাওয়ার পর তাকে আটক করা হয়। দেশটির পুলিশ এ কথা  জানিয়েছে। এ দিকে, ওই কিশোরীর বাবাই তাকে বোকো হারাম গ্রুপের কাছে তুলে দিয়েছে বলে জানায় সে। সংবাদ সম্মেলনে সে এ অভিযোগ করে। খবর আল-জাজিরার।
পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর কানো শহরের টেক্সাইল মার্কেটে বোমা হামলায় ৪ জন নিহত হয় এবং কয়েকজন বালিকাসহ আহত হয় আরো ৭ জন।
সংবাদ সম্মেলনে কিশোরী জানায়, সে এবং আরো দুই নারীকে ওই মার্কেটে বোমা হামলা চালানোর কথা বলা হয়। তবে দুই জনের পর সে যেন বোমা বিস্ফোরণ ঘটায় এমন নির্দেশ দেয়া হয়। কিন্তু আমি মিশনটি সম্পূর্ণ না করার সিদ্ধান্ত গ্রহণ করি।
পুলিশ সুপার এডেনরেলি শিনাবা জানিয়েছেন, মার্কেটে আত্মঘাতী বোমা হামলার পর ওই কিশোরীর পায়ে আঘাত লাগে। সে একটি গাড়ি নিয়ে চিকিত্সার জন্য হাসপাতালে যান। তবে তার বোমাটি গাড়ির সিটে ফেলেই চলে যায়। গাড়ি চালক পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় ওই কিশোরী বলে, সে যদি মারা যায় তবে স্বর্গে যেতে পারবে। আর এ জন্য তাকে আত্মঘাতী বোমা হামলা চালাতে হবে বলে জানান বন্দিকারীরা। কিন্তু এ কাজ সে করতে পারবে না বলে বোকো হারাম জঙ্গিদের জানিয়ে দেয়। তখন তাকে মেরে ফেলার হুমকি দিলে কাজটি করেতে সে সম্মত হয় বলে জানায় ওই কিশোরী। সে আরো বলে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম জীবন্ত কবরস্থ হতে। বোকো হারাম শিবিরে আমি অনেককেই জীবন্ত কবরস্থ হতে দেখেছি।
পুলিশ জানিয়েছে, কিশোরীকে জেল হাজতে রাখা হয়েছে এবং তদন্ত চলছে। তবে তার বাবার খোঁজ এখনো পাওয়া যায়নি।