পাইপে শিশু পড়ে যাওয়ায় প্রকৌশলী বরখাস্ত

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত পানির পাম্পের গর্তে শিশু পড়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলের জ্যেষ্ঠ সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর হাউস কে কালো তালিকাভুক্ত করা হয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে খেলতে গিয়ে পাইপের গর্তে পড়ে যায় চার বছের বয়সী জিয়াদ নামের শিশুটি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, পাইপটি সাড়ে চারশ ফিট গভীর। শিশুটিকে উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।