পাইপের মধ্যে কাউকে পাওয়া যায়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেষ খবর পাওয়া পর্যন্ত বলেছেন, পাইপের ভেতর কেউ নেই। প্রয়োজনে আবার অনুসন্ধান চালানো হবে।
রাত আড়াইটা পর্যন্ত বিশেষ তৈরি ‘ক্যাচার’ নিয়ে পাইপের তিনশ’ ফুট গভীরে গিয়ে জুতা, নিউজ পেপার ও টিকটিকি পর্যন্ত দেখা যায়। কোন মানুষের অস্তিত্ব দেখা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস, ওয়াসা, বুয়েটের বিশেষজ্ঞ দল এবং আইন-শৃৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা বলেন, নিখোঁজ জিহাদের কোন অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি। পুরো বিষয়টি গুজব বলে তারা জানান। জিহাদকে উদ্ধার শুরুর কিছুক্ষণ পরেই পাইপের ভিতর মোবাইল ফোনে তার পিতার সঙ্গে কথা বলেছে, জুস ও পানি নিচে দেয়া হয়েছে। রাত ১টা পর্যন্ত বলেছিল জিহাদ জীবিত আছে। শেষ পর্যন্ত বুয়েটের বিশেষ পদ্ধতিতে তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘ক্যাচার’ রাত আড়াইটা পর্যন্ত পাইপের ভিতরে তল্লাশি চালিয়ে মানুষের কোন অস্তিত্ব পাওয়া যাইনি। রাত ২টা ৫২ মিনিটে ক্যাচারটি পাইপের ভিতর থেকে তুলে নেয়া হয়। তাহলে কী এটি শেষ পর্যন্ত গুজবে পরিণত হবে?