গাজীপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভাস্থলে ১৪৪ ধারা জারি ও সভাস্থল ছাত্রলীগের দখলে নেয়ার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়।
জেলা সদর থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এছাড়া শহরের দোকান-পাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে ভোর থেকে শহরে কোথাও হরতাল সমর্থকদের পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত র্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।