ছেলের অপেক্ষায় এক গাছেই ৪০ বড়দিন পার!

 
যুক্তরাষ্ট্রের উইসকোসিনের এক ব্যক্তি তার এক সন্তানের অপেক্ষায় একটি গাছ দিয়েই ৪০ বড়দিন পার করেছেন। উইসকোসিনের ওয়াউসু নিবাসী নেইল ওলসন নামের ঐ ব্যক্তির ভাষ্য, তার ছয় সন্তানের সবাই বাসায় না আসা পর্যন্ত তিনি এই ক্রিসমাস গাছটি রেখে দেবেন। 
১৯৭৪ সালে ভিয়েতনাম যুদ্ধে নেইলের দুই ছেলে যাওয়ার সময় ক্রিসমাস গাছটি বাসায় স্থাপন করেন। তার বড় ছেলে যুদ্ধাহত হন। ঐ ছেলে অক্ষমতার জন্য বড়দিনে ওয়াশিংটন থেকে ওয়াসুতে যেতে পারেননি।
 
IMG0
 
নেইলের বাকি পাঁচ সন্তান ওয়াসুতেই বাস করে। তার এক সন্তান জানিয়েছেন, ক্রিসমাসটি গাছটি তার বাবার কাছে এখন একটি ঘরের আসবাব হয়ে গেছে। 
গাছটির মধ্যে কিছু সুঁই আছে। নেইল বিশ্বাস করেন যে, তার ষষ্ঠ ছেলে বাসায় ফিরলে সুঁইগুলো পড়ে যাবে। সূত্র: ইয়াহু নিউজ।