কুয়াশায় শাহ আমানতে বিমান ওঠানামায় বিঘ্ন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামায় বিঘ্ন ঘটেছে।  
জানা গেছে, ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সোয়া আটটা থেকে দুটি আন্তর্জাতিক পথের বিমান চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় অবতরণ করেছে। পাশাপাশি অভ্যন্তরীণ পথের দুটি বিমানও বিলম্বে অবতরণ করেছে। সকাল ১০টা নাগাদ কুয়াশা কাটতে শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।