রূপকথার গল্পে শোনা যায় দুয়োরানী জন্মদিয়েছেন কুকুর বা শূকরশাবকের। কিন্তু কোনও জন্তু জন্ম দিয়েছে মানুষের মত শাবকের, এরকম শোনা যায়নি। রূপকথায়ে না থাকলেও এবার বাস্তবে তাই ঘটেছে কর্ণাটকের এইচডি কোটের সোলাপুরে। সেখানে একটি ছাগল জন্ম দিয়েছে মানুষের মত দেখতে এক শাবকের।
গত সোমবার কর্ণাটকের এইচডি কোটে তালুকের সোলাপুর গ্রামে এই অত্যাশ্চর্য ঘটনাটি ঘটেছে।
ঐ ছাগলের মালিক জানিয়েছেন, প্রথমে একটি স্বাভাবিক ছাগলছানা প্রসব করে মা-ছাগলটি। কিছুক্ষণ পরে দ্বিতীয় শাবকের জন্মের পর চমকে ওঠেন তিনি। সেটি মেয়ে এবং তার শারীরিক গঠন অনেকটাই মানুষের মত।
অদ্ভুত এই ছাগলছানার কথা ছড়িয়ে পড়তেই তাকে দেখতে ভিড় জমতে থাকে কৌতুহলী মানুষের।
প্রত্যক্ষদর্শীদের মতে শাবকটির ৭০ শতাংশই মানুষের মত। চোখ, কান, ঠৌঁট অবিকল মানুষের মত। শুধু হাত, পা এবং কান ছাগলের মত।
মালিক জানিয়েছেন, ছাগলটি এপর্যন্ত ১০টি ছানার জন্ম দিয়েছে। এই একটি ছাড় বাকি ৯টিই স্বাভাবিক।
এদিকে ঐ গ্রামে এই ছাগলশাবক দুর্ভাগ্যের প্রতীক বলে জল্পনা শুরু হয়েছে। ছাগলটির মালিককে বলা হয়েছে এই অস্বাভাবিক শাবকটিকে দূরে কোথাও ফেলে আসতে।
স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের ডেপুটি ডিরেক্টর ডা. দেবদাস জানিয়েছেন, "মেডিক্যাল ভাষায় এধরণের অবস্থাকে 'ফেটাল অ্যানাসার্টা'বলে, অর্থাৎ শিশুর শরীরে অত্যধিক তরলে ভরে যায়, যা সাধারণত জিনগত সমস্যা বা সংক্রমণের ফলে হয়।"
সূত্র- ওয়ান ইন্ডিয়।