পাকিস্তানে বিমান হামলায় নিহত ২৩

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেল এলাকায় বিমান হামলায় কমপক্ষে ২৩ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনীর জঙ্গি বিমান এসব হামলা পরিচালনা কর। এদিকে নিহতরা সন্দেহভাজন বলে জানানো হয়েছে। খবর দ্য ডন।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, দত্তখেলের মাদাখেল, লাতাকা ও বাসিখেল এলাকায় জঙ্গিদের ছয়টি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। উজবেক জঙ্গিরা এসব আস্তানা ব্যবহার করতো। হামলায় জঙ্গিদের এক প্রধান কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) সংবাদটি নিশ্চিত করেছে।
আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর দত্তখেল এলাকায় বিমান হামলায় কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারসহ ২৩ সন্ত্রাসী নিহত হয়েছে।