নৈরাজ্য হলে জনরোষের শিকার হবে বিএনপি : কামরুল

 
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য হলে জনরোষের শিকার হবে বিএনপি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। 
মহান বিজয় দিবস-২০১৪ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’।
মন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে আবারো নতুন করে ষড়যন্ত্র করছে তারা। খালেদা জিয়ার ডাকে নাকি জনগণ রাস্তায় নেমে যাবে। কিন্তু গাজীপুরে হরতাল ডেকে একজনও রাস্তায় নামেনি।
সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ।