পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দীপা রানী দাস (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত কিশোরীর বাবার নাম সুনিল চন্দ্র দাস। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীল সূত্রাপুর থানাধীন টিকাটুলি এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সে আত্মহত্যা করে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত কিশোরীর মা নীলা রানী দাস বলেন, ‘দীপা শহীদ নবী স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শনিবার দুপুরে স্কুল থেকে ফিরে দীপা জানায় সে তিন বিষয় ফেল করেছে। এরপর বাইরে থেকে ঘুরে আসার কথা বলে বাসার পাশের একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে।’
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি সাভারে।