ছাদ ধসে পড়তেই

চীনের এক ব্যক্তির ছাদ ধসে পড়তেই এক অবিশ্বাস্য ঘটনা আবিষ্কার করেছে দেশটির পুলিশ। লি লিন নামে এক লোকের ঘরের ছাদ ভেঙে পড়ে সম্প্রতি। পুলিশ ঘরটির ভেতরে গিয়ে দেখে নারীদের হাজার হাজার আন্ডারওয়্যার! ফায়ার সার্ভিস কর্মীরা এবং পুলিশ এগুলো বাড়ির বাইরের মাঠে এনে সারিবদ্ধ করে রাখলে তা দেখতে ‘দর্শনার্থীদের’ ভীড় লেগে যায়!

পুলিশের জেরার মুখে ভদ্রলোক স্বীকার করেছেন, নারীদের এই পরিধেয়টি চুরি করা তার নেশা। তিনি গার্লস হোস্টেল ছাড়াও বিভিন্ন আবাসিক ভবনের বাইরে যখন তরুণীরা তাদের ব্যক্তিগত পোশাক ধোয়ার পর শুকাতে দেন তখন তিনি যেকোন মূল্যে সেগুলো চুরি করার চেষ্টা করেন। এভাবে নিজের ঘরের মধ্যে গড়ে তুলেছেন এই বিশাল ‘খনি’। ৩০ বছর বয়সী ওই লোকটি ১৮ বছর থেকেই রপ্ত করেছেন এই বিকৃত চুরিবিদ্যা। দেশটির মনোবিজ্ঞানীরা বলেছেন, এটা এক ধরনের বিকৃত নেশা। তার চিকিত্সা প্রয়োজন। পুলিশ বলছে, ১২ বছর ধরে নারীদের পোশাক চুরি করলেও তিনি যে একবারের জন্যও ধরা পড়েননি এটা বিস্ময়কর। -রয়টার্স