মীর নাসিরকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ

 
বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে দায়েরকৃত মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহম্মদ নাসির উদ্দিনকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জামিন আবেদনের নিষ্পত্তি না হওয়া না পর্যন্ত বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। 
মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত একটি সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনায় ব্রা‏হ্মণবাড়িয়ার জেলা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ বাদী হয়ে ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন। এই মামলায় তারেক রহমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আজ হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মীর নাসির। আসামিপক্ষে শুনানি করে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষ সময় চায়। পরে আদালত বলেন, এই জামিন আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মীর নাসিরকে গ্রেফতার বা হয়রানি করা যাবে না।