কেজরিওয়ালকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ

আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। শনিবার দক্ষিণ দিল্লীর দেওলি আসনের তিগদিতে এক সমাবেশে ভাষণকালে তার ওপর এ হামলা চালানো হয়। তবে পাথর ছুঁড়ে মারা হলেও তিনি অক্ষত আছেন।
তার দলের সমর্থকরা হামলাকারীকে ধরে মারধর করে পরে পুলিশে সোপর্দ করে।
এলাকাটিতে কেজরিওয়ালের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা। এপ্রিলে লোকসভা নির্বাচনকালে দলীয় প্রার্থীর জন্যে রোড শো এর সময়ে তাকে লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়।
ঘটনার পর কেজরিওয়াল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিজেপি ভীত হয়ে এ ধরণের কর্মকাণ্ড ঘটাচ্ছে।
হামলাকারীর নাম উদিত গোয়াল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া