সরকারকে শিগগিরই বিদায় করা হবে: মির্জা ফখরুল

 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘সরকারবিরোধী আন্দোলনে ৩০০ জনকে হত্যা ও ৬৫ জনকে গুম করা হয়েছে। এসব হত্যা-গুমের জবাব আওয়ামী লীগ সরকারকে দিতে হবে।’ 
 
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘বিগত কয়েক বছর ধরে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে অতিক্রম করছি। দানব সরকার বাংলাদেশের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। গুম একটি জঘন্যতম অপরাধ। আর এ অপরাধের জন্য সরকার দায়ী। দানব সরকারকে শিগগিরই বিদায় করা হবে।’