ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মোড় এলাকায় দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে হারুন উর রশিদ (৪০) নামের এক রিকশা চালক আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলের স্প্রিন্টারের আঘাতে রিকশাচালক হারুনের পা জখম হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।