২৬২ জন আরোহী নিয়ে মধ্য আকাশে নিখোঁজ হয়ে যাওয়া এয়ারএশিয়ার উড়োজাহাজটি ইন্দোনেশিয়া উপকূলে বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের তল্লাশি অভিযান শুরুর পর ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান বাংবাং সোলিস্টিও বলেছেন, কো-অর্ডিনেটস অনুযায়ী ধারণা করা হয়েছে জাভা সাগরের ওপর দিয়ে বিমানটি উড়ছিল। বিধ্বস্ত হয়ে থাকলে এখন সেটি সাগরের তলদেশে পৌঁছে গেছে।