পাখির সাথে সংঘর্ষের পর জরুরি অবতরণ

জেট এয়ারওয়েজের একটি বিমান সাথে পাখির সংঘর্ষের পর জরুরি অবতরণ করেছে। সোমবার টাইমস অফ ইন্ডিয়ার খবরে জানানো হয়, ১২৫ জন যাত্রী ও ছয় জন ক্রু নিয়ে বিমানটি মুম্বাই থেকে কাঠমুন্ডু যাচ্ছিল।

দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিমানটি নিরাপদেই কাঠমুন্ডুর ত্রিভূবন বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে। জেট এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৌশলীরা এখন বিমানটিকে পরীক্ষা নিরীক্ষা করে দখছে। সবকিছু ঠিকঠাক পাওয়া গেলেই পরে বিমানটিকে ওড়ার অনুমতি দেয়া হবে।