‘কোনো ঐতিহাসিক বিবাদ নেই’

 
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন এবং বাংলাদেশের মধ্যে কোনো ঐতিহাসিক বিবাদ ছিল না।
সোমবার চীনের এক টেলিভিশনের খবরে বলা হয়, গত রবিবার বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ওয়াং ই বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক শুধু বন্ধুত্ব ও সহযোগিতার।
তিন দিনের সফর শেষে সোমবার ঢাকা ছাড়েন ওয়াং ই। বিকাল সাড়ে  ৩টার দিকে বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছে।