সোমবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র জানান, পশ্চিম তীরে এক দল ফিলিস্তিনি প্রধান সড়কের কাছে দাঁড়িয়ে সেনাবাহিনীর গাড়িতে পাথর ছুড়ছিলেন। সেনা সদস্যরা তাদের থামতে নির্দেশ দেয়ার পরও তারা পাথর ছুড়তে থাকে। এক পর্যায়ে তাদের গুলি করা হয়। গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হন।
বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।