‘এ রায় ফরমায়েশি রায়’



মানবতাবিরোধী মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম নিজেকে ‘নির্দোশ’ দাবি করেছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি নির্দোষ। এ রায় ফরমায়েশি রায়।’
ট্রাইব্যুনালকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘ইনশাল্লাহ, আল্লাহ আপনাদের বিচার করবে।’
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার ফাঁসির দণ্ডাদেশ দেয়।