শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যু, রানা প্লাজা ও স্প্রেকট্রাম গার্মেন্টস ধসের মতো করুণ ঘটনা রোধ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিকায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন বৈঠকে।
এ উদ্দেশ্যে একনেক সভা ‘মর্ডানাইজেশন অব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ নামক একটি প্রকল্পের অনুমোদন দেয়।