আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘দেশের সংবিধান নিয়মাতান্ত্রিকভাবে সভা-সমাবেশ করার অধিকার দিলেও কাউকে ইতিহাস বিকৃত করার অধিকার দেয়নি।’
মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠনের উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ‘বিএনপি ইতিহাস বিকৃতির পক্ষে অবস্থান নেয়ায় তারা কখনো দেশের জনগণের সমর্থন পাবে না।’