স্বাধীনতা পরবর্তী সময়ের মতো গুম-খুন হচ্ছে

 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ের মতো গুম-খুন ও মিডিয়া বন্ধ করা হচ্ছে। 
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে লেবার পার্টির কাউন্সিল উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন তিনি। 
এসময় আওয়ামী লীগ নেতাদের জন্মের উৎস (অরিজিন) নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।
তিনি বলেন, আওয়ামী লীগ জবর দখল করে ক্ষমতায় থাকতে চায়। এ জন্য বিরোধী পক্ষকে ঘায়েল করতে নানা কৌশল অবলম্বন করছে। খুন, গুম ও মিথ্যা মামলা দিয়েই শুধু শান্ত হয়নি। বিএনপি নেতাদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথা বলছেন ও কু‍ৎসা রটানো হচ্ছে। আওয়ামী লীগ এখন যা করছে তা পাকিস্তান হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে।