রাজধানীর কাওরান বাজার এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। বুধবার ভোরে জনতা টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোরে একটি মালবোঝাই ট্রাক ঐ ব্যক্তিকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।