রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দেওয়ার সময় নিরাপত্তা চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার এই সাধারণ ডায়েরি করা হয়। খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, দুপুরে খালেদা জিয়ার পক্ষে চকবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এটি গ্রহণ করেছেন।
উল্লেখ্য, বকশীবাজারে স্থাপিত বিশেষ আদলতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার বিচার কাজ চলছে। গত ২৪ ডিসেম্বর আদালতে তার হাজির দিতে যাওয়াকে কেন্দ্র করে বকশীবাজার এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়।