সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ সুস্থ হয়ে মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার মুখপাত্র জিম ম্যাকগ্রাথ এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট বুশ আজ হাউস্টনের মেথোডিস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘সাবেক রাষ্ট্রনায়ক বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। তিনি হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের প্রতি কৃতজ্ঞ।’
গত ২৩ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হন বুশ (৯০)। সোমবার অবস্থা আবার স্বাভাবিক হয়ে এলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।