আর কোন অরাজকতা সহ্য করা হবে না: নাসিম

 
 
৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে আওয়ামী লীগসহ ১৪ দল উত্সবমুখর পরিবেশে এ দিনটি পালন করবে। বিএনপি-জামায়াত জোট এ দিন কোন অরাজকতা সৃষ্টির পায়তারা করলে তা কঠোর হাতে দমন করা। আর কোন অরাজকতা সহ্য করা হবে না। বুধবার সকালে সিরাজগঞ্জ শহরে তার নিজস্ব বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় ও আন্তর্জার্তিক সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেশে একটি নির্বাচন করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। আর বিএনপি নির্বাচন বর্জন করে নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। গণতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া কোন দল টিকে থাকতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।