নতুন বছরকে স্বাগত জানাতে সারাবিশ্বে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে উৎসবে মেতেছেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মানুষেরা।
নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ারে একটি বিশাল ঘড়িতে শুরু হয় নতুন বছরের কাউন্ট-ডাউন, রাত বারোটা বাজার সাথে সাথেই আতশবাজির ঝলকানির সাথে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
IMG0
সিডনিতে নতুন বছরকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ সৈকতে জড়ো হন। সেখান থেকেই তারা সিডনির বিখ্যাত আতশবাজির প্রদর্শনী উপভোগ করেন।
IMG1
তবে এয়ার এশিয়ার বিমান বিধ্বস্ত হয়ে ১৪৯ জন ইন্দোনেশিয় নাগরিক নিহত হওয়ায় নতুন বছরকে স্বাগত জানানোর সব আয়োজন বাতিল করা হয়েছে ইন্দোনেশিয়ায়।
পৃথিবীর সর্বপূর্বে অবস্থিত সামোয়া, কিরিবাতি, চ্যাথাম আইল্যান্ডসহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে ইতিমধ্যে নতুন বছরের উদযাপন শুরু হয়েছে। সূত্র: বিবিসি