পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ও বর্তমানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান গোপনে বিয়ে করেছেন বিবিসির সাবেক এক আবহাওয়া উপস্থাপিকাকে। নববধূর নাম রেহাম খান, তার বয়স ৪১ বছর, পূর্বে বিবিসির উপস্থাপিকা থাকলেও বর্তমানে তিনি কাজ করছেন পাকিস্থানের একটি চ্যানেলে।
এই বিয়ে নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে।
গত সপ্তাহের শেষ দিকে বিয়ে করেছেন ইমরান ও রেহাম খান। গোপেনে কাজটি ছাড়লেও প্রথম বিষয়টি ফাঁস হয় পাকিস্তানি সংবাদ পাঠক ফারহান জাবেদ রাব্বানীর মাধ্যমে। তিনি তার টুইট বার্তায় প্রথমে লিখেন, 'আজই এক উপস্থাপিকা বিয়ে করলেন এক রাজনীতিবিদকে।'
৪১ বছর বয়সী রেহাম তিন সন্তানের জননী, বাস করেন ব্রিটেনে। তবে এ বিয়েতে কনের পরিবারের সম্মতি নেই বলেও জানা গেছে। এ বিষয়ে মুখ খুলছেন না বর বা কনের কেউই। ধারণা করা হচ্ছে, এ দম্পতি তাদের বিয়ের খবর নতুন বছরের প্রথমে প্রকাশ করতে পারেন।
ইমরান ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর যুক্ত হন রাজনীতির সাথে। বিয়ে করেছিলেন জেমাইমা গোল্ডস্মিথকে। কিন্তু সে বিয়ে ভেঙ্গে যায় প্রায় ১০ বছর আগে।
পরিবারের কোন সদস্য ইমরানের বিয়ের বিষয়ে মন্তব্য না করলেও মুখ খুলেছেন জেমামাইমা। তিনি এক সাক্ষাতকারে বলেছেন, সম্প্রতি ইমরান আবার বিয়ের সিদ্ধান্ত নেয়ায় আমি খান পদবি বদলে পূর্বের পরিচয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ইমরানের ঘনিষ্ট বন্ধু ও রাজনৈতিক মুখপাত্র ডা. শাহিদ মাসুদ বলেছেন, আপতত ইমরান ঘটনাটিকে স্বীকার বা অস্বীকার কিছুই করেননি।
সূত্র: ডেইলি মেইল