রাজধানীর ভাটারায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নর্দ্দা ফুটওভার ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবুল হাসনাত সোহাগ ও মিরাজ হোসেন।
জানা গেছে, ঐ দুই মোটরসাইকেল আরোহী মোটরসাইকেেল করে নিজেদের বাসায় ফিরছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটানস্থলেই সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মিরাজ মারা যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।