আফগানিস্তানে বিয়ে বাড়িতে রকেট হামলায় নিহত ২০

 
আফগানিস্তানের একটি বিয়ে বাড়িতে রকেট হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। বুধবার রাতে হেলম্যান্ড প্রদেশের দক্ষিণাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। খবর: বিবিসির।
ঐ বাড়ির মালিক জানিয়েছেন, অতিথিরা কনেকে বরণ করার জন্য বাইরে জড়ো হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। তার নয় সন্তান নিখোঁজ রয়েছে। 
আহতদের লস্কর গাহের হাসপাতালে পাঠানো হয়েছে। 
বুধবার আফগান ও তালেবানদের মধ্যে সংঘর্ষের সময় এই রকেট হামলার ঘটনার ঘটে। ঐদিন আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর যুদ্ধ মিশনের শেষ দিন ছিল।