ফিলিপাইনে ঝড়ের আঘাতে ৫৪ জনের মৃত্যু

 
ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় জিয়াংমির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৪ জনের মৃত্যু ও অপর ১৩ জন নিখোঁজ হয়েছে। ঝড়টি বৃহস্পতিবার ফিলিপাইন থেকে অন্যত্র চলে গেছে। 
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান আলেকজান্ডার পামা বৃহস্পতিবার ডিজিএমএম রেডিওকে জানান, ‘সম্ভবত আমরা সংবাদ মাধ্যমে যথেষ্ট সতর্কতা প্রচার করিনি। যদিও কিছু লোক সতর্কতা সংকেত অমান্য করে।’ 
ঝড়ে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ৮০ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।