জানুয়ারি মাসে বৃষ্টিসহ তীব্র শীতের আশঙ্কা

 
 
জানুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে তীব্র, মাঝারি ও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
 
পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চলে ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস ও তীব্র ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ এবং অন্যত্র এক থেকে দুটি (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
 

জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি কুয়াশা পড়তে পারে। জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।