কাশ্মির সীমান্তে ৪ পাকিস্তানি রক্ষী নিহত

ভারতশাসিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছে। ভারতীয় এক সেনা নিহত হওয়ার ঘটনায় সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমানায় গোলাগুলিতে তারা নিহত হয়। খবর বিবিসি'র।
ভারতীয় এই সেনা পাকিস্তানি বাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তারা।
২০০৩ সালে ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হলেও দুই পক্ষ থেকেই প্রায়ই তা লঙ্ঘিত হয়ে আসছে।
২০১৪ সালের অক্টোবরে কয়েকদিন ব্যাপী প্রতিবেশী এই দুই রাষ্ট্রের মধ্যে গোলাগুলির ঘটনায় ৯ পাকিস্তানি ও ৭ জন ভারতীয় নিহত হন।