রাজধানীর মানিকনগরে স্যুয়ারেজ লাইন পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন- দেলা (৬০), ও নূরু মিয়া (৬০)। শুক্রবার বিকেল ৩টার দিকে মানিকনগর মডেল স্কুলের সামনে সড়কের সুয়ারেজ লাইন পরীক্ষা করতে কয়েকজন শ্রমিক কাজ শুরু করে। এ সময় দুইজন অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।