থানায় নিয়ে কিশোরীকে গণধর্ষণ

 
ভারতের উত্তরপ্রদেশের একটি থানায় ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। দুই জন পুলিশ সদস্য  গত ৩১ ডিসেম্বর ঐ কিশোরীকে অপহরণ করে থানায় এনে গণধর্ষণ করেছে। ধর্ষণকারী পুলিশ সদস্যদের নাম বীর পাল সিং যাদব ও অবনিশ যাদব। এর পর থেকেই পুলিশের ঐ দুই জন পলাতক রয়েছেন। প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যে জড়িত পুলিশ সদস্যদেরকে বরখাস্ত করেছে রাজ্য প্রশাসন।
পুলিশের সুপারিন্টেনডেন্ট লালন সিং ঘটনার বর্ণনা দিয়ে জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর ঐ কিশোরীকে তার বাড়ি থেকে দুই পুলিশ সদস্য অপহরণ করে মুসাঝাগ থানায় নিয়ে যায়। পরে সেখানেই তাকে গণধর্ষণ করে ঐ দুই পুলিশ সদস্য।
ধর্ষিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া