বর্তমান সময়ে যখন বৃদ্ধ মা-বাবার দেখাশোনার জন্য বিভিন্ন দেশে আইন তৈরির চিন্তা করা হচ্ছে তখন যুক্তরাষ্ট্রে এক সন্তান জন্ম দিল এক নৃশংস ঘটনার। সে তার মায়ের শিরশ্ছেদ করল!
গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেল্লাস কাউন্টির ওল্ডসমারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারা ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে প্রথম শ্রেণীর হত্যাকাণ্ডে অভিযুক্ত করেছে যে কি না তার কুড়াল দিয়ে তার মায়ের মাথা শরীর থেকে ছিন্ন করেছে। ওই ব্যক্তির নাম ক্রিস্টিয়ান গোমেজ। পুলিশ মারিয়া সুয়ারেজ ক্যাসেগনের মস্তকবিহনী লাশ বাড়ির পাশ থেকে উদ্ধার করে। গোমেজ স্বীকার করেছে যে সে তার মাকে হত্যার জন্য দুইদিন ধরে পরিকল্পনা করেছে। যদিও বলা হচ্ছে সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। গোমেজের বড় ভাই বুধবার সন্ধ্যায় পুলিশকে জানায়, গোমেজ তার মাকে হত্যা করেছে। গোমেজ পালিয়ে গেলেও পরে প্রতিবেশীরা তাকে রাস্তা থেকে সাইকেল চালানো অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।- বিবিসি