একেই বলে 'বাপ কা বেটা'। শাহরুখের ছোট ছেলে আব্রামের বয়স তো মাত্র দেড় বছর। বয়স কম হলে কি হবে জনপ্রিয়তার দিক থেকে বাবার চেয়ে কোন অংশেই নয় সে। ইদানীং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জনপ্রিয়তার শিখরে রয়েছে বাদশার ছোট্ট ছেলে আব্রাম। তাইতো এতদিন শাহরুখ যতবার আব্রামের ছবি পোস্ট করেছেন তা ভাইরাল হয়ে গেছে। এর থেকেই বোঝা যায় খুদে আব্রাম কীরকম জনপ্রিয়। আর ছেলের এই জনপ্রিয়তা দেখে শাহরুখ খান নাকি খুব তাড়াতাড়ি আব্রামের নামে একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে চলেছেন।
ইতোমধ্যে ছোট্ট আব্রাম 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে ডেব্যু করে ফেলেছে। এমনকি ২০১৪-র সব থেকে 'পপুলার সেলিব্রিটি কিড'ও হয়েছে সে। সূত্র: কলকাতা২৪।