আগামী ৫ জানুয়ারি ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া না দেয়ার বিষয়টি পুলিশের ওপরই চাপালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার গাজীপুরে এ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘কাকে সভার অনুমতি দিতে হবে, কাকে না দিতে হবে এটা ডিএমপি কমিশনারই জানেন। সেটা তার সিদ্ধান্ত।’
দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের কার্যালয়ে বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সভায় যোগ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এদিকে দুই দফায় ডিএমপি কার্যালয়ের গিয়েও কমিশনারের সাক্ষাত্ পাননি বিএনপি নেতারা। এই অবস্থা বিএনপি হুমকি দিয়েছে, অনুমতি না পেলেও সমাবেশ করবে তারা। অন্যদিকে ক্ষমতাসীন ১৪ দলের নেতারাও তাদের রাজপথে মোকাবেলার হুমকি দিয়েছে।