পদ্মা পলিকন চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধানে দুদক

 
পদ্মা পলিকন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান খান মো. আমিরের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এমনকি কমিশন থেকে দুদকের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) মো. নূর আহম্মদকে অনুসন্ধানের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশপত্রও দিয়েছে।
দুদক সূত্র জানায়, পদ্মা পলিকন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান খান মো. আমিরের বিরুদ্ধে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি, প্রতারণার মাধ্যমে ক্রয় করা জমির মূল্য পরিশোধ না করাসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে এ সব অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক।