'বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না'

ছাত্রলীগ জানিয়েছে, তারেক রহমান ক্ষমা না চাইলে বাংলাদেশের কোথাও বিএনপিকে জনসভা করতে দেয়া হবে না। 
শনিবার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 
তিনি বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তি করার কারণে তারেক রহমান ক্ষমা না চাইলে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাতেও সমাবেশ করতে পারবে না বিএনপি।
৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে এদিন ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছে।  আওয়ামী লীগও রাজপথে থাকার ঘোষণা দেয়।