নিম্ন জন্মহারে উদ্বেগ

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো যখন অধিক জন্মহার নিয়ে উদ্বিগ্ন তখন ভিন্ন চিত্র জাপানে। এখানে জন্মহার হ্রাস পাওয়াটাই বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশটির সরকারের জন্য।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৪ সালে নতুন জন্ম নিয়েছে ১০ লাখ ১ হাজার জন যা ২০১৩ সালের চেয়ে ৯ হাজার কম। গত চার বছর ধরে দেশটিতে জন্মহার কমছে। বিপরীত দিকে মৃত্যুহার বাড়ছে। গত বছর দেশটিতে ১৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এক হিসাবে দেখা গেছে, জন্ম-মৃত্যুর এই ধারা অব্যাহত থাকলে দেশটিতে ২০৫০ সাল নাগাদ বর্তমানের চেয়ে ৩ কোটি হ্রাস পেয়ে ৯ কোটি ৭০ লাখেরও কম হতে পারে। বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন, এর ফলে দেশটিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে দেশটিতে কর্মক্ষম ১৫ থেকে ৬৪ বছর বয়সী মানুষের সংখ্যা ক্রমশই কমছে যা দেশটির জিডিপি বৃদ্ধির জন্য নেতিবাচক হয়ে উঠতে পারে। - বিবিসি