বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে অসুস্থ অবস্থায় তাকে আটক করে রাত পৌনে ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। তবে পুলিশ বলেছে,তাকে গ্রেফতার করা হয়নি। চিকিত্সার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।এর আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হঠাত্ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রুহুল কবির রিজভী আহমেদ। রাত সাড়ে ৯টার দিকে হঠাত্ করে বমি, পেটে ব্যথা শুরু হয় এবং পেটের পীড়া দেখা দেয়।