ফখরুলের বাসায় তল্লাশি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এই তল্লাশি চালানো হয়। তবে সে সময় তিনি বাসায় ছিলেন না। এর আগে শনিবার দিবাগত রাত ৩টা থেকে তার বাসার সামনে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা।
রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়ির দুই তলার একটি ফ্লাটে থাকেন মির্জা ফখরুল।