পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণে নিহত ১

 
 
পুরান ঢাকার ইসলামবাগ ঈদগাহ ময়দানে সংঘর্ষের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় ইদ্রিস মিয়া (৩৫) নামে এক কৃষক লীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটেছে।
 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, একটি কারখানা নিয়ে বিরোধের জের ধরে সালিশ চলছিল। এর মধ্যে এক পক্ষ বোমা হামলা চালালে ইদ্রিস নিহত হন।
 
হামলায় আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।