পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানির জন্য বিশেষ হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন রবিবার এই বেঞ্চ গঠন করেন। তিন সদস্যের এই বেঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. শওকত হোসেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম।
আজ সোমবার এই বেঞ্চে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানির দিন ধার্য করা হবে।