সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার ভোররাত তিনটার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মোস্তফা কামালের পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।