গেন্ডারিয়ায় পেট্রোল বোমা উদ্ধার

 
রাজধানীর গেন্ডারিয়ায় ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাতটার দিকে এগুলো উদ্ধার করা হয়। 
গেন্ডরিয়া থানা সূত্রে জানা গেছে, সকালে দয়াগঞ্জের  স্বামীবাগ থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনার কাউকে আটক করা সম্ভব হয়নি।